ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে

ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে
ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে

ক্যান্সার, কিডনি রোগসহ সাতটি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারি আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করার নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অনুদানের অর্থ পাননি, তাঁদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে না। এসব রোগীকে নতুন নীতিমালা অনুসরণ করে পুনরায় আবেদন করতে হবে।

গত ৫ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সরকারের আর্থিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় আইডিএসডিপি সফটওয়্যারে যেসব আবেদন জমা পড়েছিল, কিন্তু অনুদানের অর্থ বিতরণ করা সম্ভব হয়নি, সেগুলো অপেক্ষমাণ ছিল।

এসব আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর। তবে ওই আবেদনগুলো ২০১৯ সালের কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার আলোকে করা হয়েছিল।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে ‘ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ প্রণয়ন করা হয়েছে।

নতুন নীতিমালা কার্যকর হওয়ায় আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো সরাসরি স্থানান্তর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে নতুন নীতিমালা অনুযায়ী নতুন করে আবেদন আহ্বান করে অনুদানের অর্থ বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

ফলে ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও আর্থিক সহায়তা না পাওয়া রোগীদের নতুন অর্থবছরে অনুদান পেতে পুনরায় আবেদন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।