তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা চান রাষ্ট্রপতি

তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা চান রাষ্ট্রপতি
তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা চান রাষ্ট্রপতি

দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে আইনের কঠোর প্রয়োগ এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানটির শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা ও বিদ্যমান সমস্যাগুলো প্রতিনিধিদলের পক্ষ থেকে তুলে ধরা হয়। রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উত্তরা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবের পাশাপাশি উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সহকারী অধ্যাপক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।