সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া 'নেক্সাস' বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী বাংলাদেশি বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ইসরায়েলি ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারির লেখা ‘নেক্সাস’ বইটি ফেরত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তীব্র সামাজিক আলোচনা ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইটি আনুষ্ঠানিকভাবে ফেরত নেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

উল্লেখ্য, সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজীজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে সাফল্য অর্জনকারী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা প্রদানকালে বেশ কিছু বই উপহার দেওয়া হয়। এর মধ্যে আলোচিত ‘নেক্সাস’ বইটির বাংলা অনুবাদও অন্তর্ভুক্ত ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে উপহার হিসেবে বইগুলো তুলে দেন। পরবর্তীতে ওই উপহারের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে বইটির লেখক এবং প্রেক্ষাপট নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়।

পরিস্থিতির প্রেক্ষাপটে রোববার সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বইটি ফিরিয়ে নেওয়ার সত্যতা নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার পর ৪৬তম বাদশাহ আবদুল আজীজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বইটি ফিরিয়ে নেওয়া হয়েছে। রোববার দুপুরে প্রতিমন্ত্রী শামীম কায়সার তাঁর নিজ কার্যালয়ে হাফেজগণ ও তাঁদের শিক্ষকদের উপস্থিতিতে বইটি গ্রহণ করেন।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, “প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার সাথে সাথেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বইটি ফেরত নেওয়া হয়েছে। তবে বিজয়ী হাফেজদের সংবর্ধনা উপলক্ষে ঘোষিত সরকারি সহায়তা, আন্তর্জাতিক সফরসহ অন্যান্য প্রতিশ্রুতি ও কর্মসূচি যথারীতি বাস্তবায়িত হবে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।