মরিয়মের মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

মরিয়মের মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
মরিয়মের মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ফরেনসিক দলকে সেখানে ডাকা হয়। সুরতহাল শেষে মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফরেনসিক দল কাজ করছে।

ডিসি ইবনে মিজান বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশের পক্ষ থেকেও মরিয়মের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত করা হয়নি।

গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনা তৈরি হলে তিনি জানিয়েছিলেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের কথা জানায়। দলটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও চিঠি দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।