× Banner
সর্বশেষ
৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা মধুখালীতে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন সরকারকে তিন লক্ষ তিরাশি হাজার আশি ডোজ পোলিও টিকা প্রদান করেছে সিনোভ্যাক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক

প্রত্যেকের অন্তরে দুর্গতিনাশিনী দুর্গা শক্তি

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
মূর্তিতে প্রাণ

হিন্দুশাস্ত্রে “দুর্গা” শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে: “দৈত্যনাশার্থবচনো দকারঃ পরিকীর্তিতঃ। উকারো বিঘ্ননাশস্য বাচকো বেদসম্মত।। রেফো রোগঘ্নবচনো গশ্চ পাপঘ্নবাচকঃ। ভয়শত্রুঘ্নবচনশ্চাকারঃ পরিকীর্তিত।।” অর্থাৎ “দ” অক্ষরটি দৈত্য বিনাশ করে,উ-কার বিঘ্ন নাশ করে,রেফ রোগ নাশ করে,”গ” অক্ষরটি পাপ নাশ করে এবং অ-কার শত্রু নাশ করে। এর অর্থ,দৈত্য,বিঘ্ন,রোগ,পাপ ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন,তিনিই দুর্গা।” অন্যদিকে শব্দকল্পদ্রুম বলেছে,”দুর্গং নাশয়তি যা নিত্যং সা দুর্গা বা পরিকীর্তিত”। অর্থাৎ যিনি দুর্গ নামে অসুরকে বধ করেছিলেন,তিনি সব সময় দুর্গা নামে পরিচিত। শ্রীশ্রীচণ্ডী অনুসারে যে দেবী “নিঃশেষদেবগণশক্তিসমূ হমূর্ত্যাঃ” (সকল দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তি), তিনিই দুর্গা।

আবার শাব্দিক অর্থে, দুর্গ থেকে দুর্গা শব্দের উৎপত্তি। দুর্গ বলতে সাধারণতঃ আমরা বুঝি, সৈনিকরা যে গৃহে বাস করে, সেই গৃহকে দুর্গ বলে। ইংরেজীতে বলে ক্যান্টনমেন্ট। প্রতিটি দেশে প্রতিরক্ষার জন্য একাধিক ক্যান্টনমেন্ট বা দুর্গ থাকে। দুর্গ হলো শক্তির আঁধার। দুর্গে থাকে প্রতিরক্ষার জন্য সকল প্রকার শক্তি। যেমন- বিভিন্ন প্রকারের অস্ত্রশস্ত্র,গোলাবারুদ,আধুনিক সমরাস্ত্র,মরণাস্ত্র ও সামরিক ব্যক্তিবর্গ। পঞ্চভূতের দেহ প্রতিটি মানুষের, ক্ষিতি-ধৈর্য্য, অপ-সারল্য, তেজ-শক্তি, মরুৎ-চলন ও ব্যোম-উদারতা। মানুষ নিজে আত্মরক্ষার জন্য পঞ্চভূতের দেহে ভিতরে বাহিরে শক্তি সাহসের একটি অভেদ্য দুর্গ সৃষ্টি করে থাকে। আর এ দুর্গই হল সুকঠিন চরিত্রের প্রকাশ যার নাম ব্যক্তিত্ব। অমানুষের পর্যায়ে পরে ব্যক্তিত্বহীন মানুষ। পঞ্চভূতের দেহ আত্মার মহাশক্তি হল তেজ। এই তেজ হলো ব্রহ্মশক্তি। ব্রহ্ম এবং শক্তি হল অভেদ্য। এই দেহ দুর্গে যিনি অবস্থান করেন তিনিই দুর্গা, তেজময়ী মাতা, মহামায়া, জগজ্জননী, মহেশ্বরী ও ভূবনেশ্বরী।

দেহাভ্যন্তরে মূলাধার নিবাসিনী কুণ্ডলিনী দেবী অতীব সূক্ষ্মা, ইষ্ট দেবতা স্বরূপিনী নিদ্রিতা সর্পিনীর আকার বিশিষ্টা হয়ে সাড়ে তিন বলাকারে স্বয়ম্ভু লিঙ্গকে বেষ্টন করে কুণ্ডলিনী শক্তি আছেন।

তাইতো শ্রীশ্রী রামকৃষ্ণ বলেছেন, মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনীরূপ আদ্যশক্তি তিনিই সকলের দেহে কুলণ্ডলিনীরূপে আছেন। যেন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসূপ্ত ‘ভূজগাকারা আধার পদ্মবাসিনী’। কুলকুণ্ডলিনী যতক্ষণ নিদ্রিত থাকেন, ততক্ষণ জ্ঞান হয় না। ইনি জাগ্রত না হলে ভগবানের দর্শন হয় না’।

স্বামী বিবেকানন্দ বলেছেন- সকলের ভেতরেই তিনি সমভাবে আছেন, যে যত সাধন ভজন করে, তাঁর ভেতর কুলকুণ্ডলিনীশক্তি তত শীঘ্র জেগে ওঠেন। ঐ শক্তি মস্তকে উঠলে দৃষ্টি খুলে যায় –আত্মদর্শন লাভ হয়’।

বিভিন্ন ধর্মগ্রন্থে কুলকুণ্ডলিনী জাগরণ সম্পর্কে উল্লেখ রয়েছে। ১০৮টি উপনিষদে এর বিস্তারিত বর্ণনা আছে। এঁকে আদি শংকরাচার্য তাঁর বিখ্যাত গ্রন্থ “আনন্দ লহরী” –তে ‘সলিলম্‌ সলিলম্‌’ বলে বর্ণনা করেছেন।

শ্রীমদ্ভগবদগীতার ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম শ্লোকে ভগবান বলেছেন-

উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ।

আত্মৈব আত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ।।

বিষয়কূপ হইতে আত্মাকে অর্থাৎ নিজেকে উদ্ধার করিবে, নিজের পতন হইতে দিবে না। কেননা, আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু। নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। অর্থাৎ যিনি সাধন ভজন করে তাঁর ভেতরের কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে মস্তকে উঠাতে পারেন তখন দৃষ্টি খুলে যায় আত্মদর্শন লাভ হয় তবেই নিজের বন্ধু আর যদি সাধন ভজন না হয় তবেই নিজের পতন অর্থাৎ নিজেই নিজের শত্রু। যিনি জড়জাগতিক ক্ষণস্থায়ী অসতের সঙ্গে সম্পর্ক মানেন না তিনিই নিজের বন্ধু আর যিনি অসতের সঙ্গে সম্পর্ক মেনে নিয়েছেন তিনি নিজের শত্রু।

বাইবেলে এঁকে ‘জীবনবৃক্ষ’ বলে অভিহিত করা হয়েছে। ইসলাম ধর্মে এই উত্তরণ ‘মেরাজ’ বলে গুরুত্ব পেয়েছে এবং এই নবজাগরণের সময়কে ‘কিয়ামত’ বলে বর্ণনা করা হয়েছে। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে,কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ (ফরজ) নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।

সেন্ট টমাস তাঁর দ’গসপেল –এ খুব পরিস্কারভাবে এই নবজন্ম লাভকেই জীবনের পরম প্রাপ্তি বলেছেন। ‘হোলি ঘোষ্ট অব পেটেন্টকষ্ট-এর শীতল বায়ু’(Cool Breez of the Holy Ghost of Pentecost) হল এই শক্তি যা যোগ সাধনায় সহজে অনুভব করা যায়। এথেকে বোঝা যায় যে, যেকোন ধর্মেই এই উত্তরণের প্রয়োজনীয়তা নানাভাবে প্রকাশ পেয়েছে।

আমাদের হৃদরাজ্যে সুরক্ষিত দুর্গে তরল চন্দ্রিকার উজানমূখী অমিয়ধারার মত মা দুর্গা সদা বিরাজিত আছেন। মনগঙ্গার দু’কাল প্লাবিত তরঙ্গেঁ তরঙ্গিঁত ও লোহিত রক্তে রঞ্জিত, সহস্রদল পদ্ম মধ্যে অর্ধভাসমান, অর্ধশায়িত, অর্ধনিদ্রিত ও অর্ধজাগ্রত অবস্থায় অবস্থানরত। মহাদেবী মা দুর্গা তিনিই পরমব্রহ্মা মহাশক্তি তেজোময়ী বিবেকানন্দ। বিপদত্তারিনী, কৃপাময়ী যা দুর্গা নিজেই বলেছেন “অহংরাষ্ট্রি” অর্থাৎ জগৎজননী নিজেই এই রাষ্ট্রের রাষ্ট্রবিপতি। কাজেই রাষ্ট্র বা রাজ্য পরিচালনার জন্য যে সকল শক্তির দরকার, সে সকল শক্তি নিয়ে দুর্গাতিনাশিনী মা শরৎকালীন শারদীর দুর্গোৎসব ও বসন্তকালীন বাসন্তী পূজাস্থলে আবির্ভূত হন। ধনশক্তি লক্ষ্মী, জ্ঞানশক্তি সরস্বতী, জনগনশক্তি গণপতি ও সমরশক্তি কার্তিক এদেরকে নিয়ে আবির্ভুত হন। রাজ্য পরিচালনার জন্য এই চারটি কাঠামোই প্রয়োজন।

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে,মা দুর্গার কাছ থেকে এটাই শিক্ষনীয় যে,আমাদের প্রত্যেকের অন্তরে দুর্গতিনাশিনী দুর্গা শক্তিকে প্রতিষ্ঠিত করে আমাদের দেহাভ্যন্তরে রাজ্যের রাজা হয়ে সকল প্রকার ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অসুরদের ধ্বংস করে সকল প্রকার অপশক্তিকে দুরীভূত করে ধর্মে ও কর্মেসিদ্ধি লাভ করে বিজয়ী বীর হওয়া সম্ভব। তাই তো সর্বস্তরের জনগনের প্রতি অনুরোধ সব হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে সম্প্রীতির রঙে মনকে রাঙিয়ে আমরা জগৎ জননীকে নতশিরে প্রণাম জানিয়ে বলি “প্রসীদ জননী প্রসীদ” হে মহাশক্তি জননী তুমি আমাদের প্রতি প্রসন্ন হও।

প্রমিথিয়াস চৌধুরী

সম্পাদক ও প্রকাশক, দ্যা নিউজ

পরিচালক, আনন্দম্‌ ইনস্টিটিউট অব যোগ এন্ড যৌগিক চিকিৎসা

চেয়ারম্যান, আনন্দলোক


এ ক্যটাগরির আরো খবর..