× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২৬
স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম পথিকৃৎ আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে দেশ একজন অসাধারণ গুণী মানুষকে হারালো।

‘মঞ্চসারথী’ খ্যাত আতাউর রহমান আজীবন নাট্যচর্চা, মঞ্চনির্দেশনা ও অভিনয়ের মাধ্যমে দেশের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তাঁর সৃষ্টিশীল কর্ম ও অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ
করবে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মঞ্চনাটকের বিকাশ ও নতুন প্রজন্মের শিল্পীদের গড়ে তুলতে আতাউর রহমানের অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, ১১ এপ্রিল (সোমবার) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..