× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
satkhira

সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর গৃহবধূর গলাকাটা অর্গধলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৪ অক্টোবর) বিকাল ৪ টায় দিকে শহরের কামালনগর এলাকায় একটি বাঁশ বাগানের ভেতরে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহত ওই গৃহবধূর নাম তাসলিমা খাতুন(২৫)।সে শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের কন্যা।
নিহতের মাতা আয়েশা খাতুন জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সাথে গত ১১ দিন আগে ডিভোর্স হয়। এর পর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিতো। গত ২ অক্টোবর সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। এরপর আজ বুধবার বিকালে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখেন স্থানীয়রা। ধারনা করা হচ্ছে তাসলিমাকে সোহান হতয়ার পর লাশটি বাঁশ বাগানে রেখে দিয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান,  প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকান্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..