× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগর সুন্দরবনের পাদদেশে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
সুন্দরবনের পাদদেশে বিশ্ব মৃত্তিকা দিবস

আজ  ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস।‘ Caring for soils: measure, monitor, manage’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিকের উদ্যোগে শ্যামনগর উপজেলার সুন্দরবনের পাশে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

মথুরাপুর কৃষি নারী সংগঠনের সভাপতি সরমা রানীর সভাপত্তিত্বে  আলোচনাসভায় বক্তারা বলেন, মাটি ও পানি আমাদের অমূল্য সম্পদ। পরিবেশ, কৃষি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।  সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন যেটি মাটি ও পানির উপর নির্ভর করে। অতিতে আমাদের ফসল চাষাবাদ হতো মাটির নিজস্ব উর্বর শক্তিতে।  বর্তমানে জলবায়ু পরিবর্তন জনিত কারণে মাটি ও পানি দুষিত হচ্ছে। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য চাহিদা মিটাতে পানি ও মাটির সঠিক ব্যবহার করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তারা আরো বলেন যে, উপকুলীয় এলাকায় নানান ধরনরে দুর্যোগের সাথে লবনাক্ততার মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধির কারণে মাটির স্বাস্খ্য হুমকির মুখে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতিতে ফসল ফলানোর চেষ্টা করতে হবে। বক্তারা মৃত্তিকা দিবসে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনের জন্য মাটি ও পানির সুরক্ষার দাবি জানায়।

আলোচনাসভায়  অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাছুম বিল্লাল,  মুন্সিগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক আশুতোষ মন্ডল, সবুজ সংহতির সদস্য সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন, কৃষানী সরমা রানী, কৃষক ভুধর চন্দ্র মন্ডল, গোবিন্দ মন্ডল, বারসিক’র ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার,  যুব স্বেচ্ছাসেবক টিমের সদস্য প্রকাশ মন্ডল,  বরসা গাইন সহ প্রমুখ।
বারসিক কর্মকর্তা বিশ্বিজিৎ মন্ডলের সঞ্চালনায় এর আগে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মথুরাপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন ও প্ল্যাকার্ডেরে মাধ্যমে অংশগ্রহনকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন।

ছবি- শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বিভিন্ন দাবী নিয়ে প্লাকার্ড প্রদর্শন।


এ ক্যটাগরির আরো খবর..