× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লিভ টুগেদারে সমস্যা কী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা হিমু বিয়ে না করেই লিভ টুগেদার করছেন— এমন একটি সংবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এ নিয়ে আলোচনা সরব শোবিজ পাড়া। বলা হচ্ছে, তৌফিক নওয়াজ নামের এক চিত্রগ্রাহকের সঙ্গে প্রেম করছেন হুমায়রা। বিয়ে না করেই তারা একই ছাদের নিচে বসবাস করছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার সিনেমার অভিনেত্রী হুমায়রা হিমু বলেন, ‘এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে কথা বলা দরকার ছিল। আমার সঙ্গে কেউ কথা বলেনি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এ সব সংবাদ প্রকাশ উচিত নয়। শোবিজে কাজের সূত্রে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়। তারা বাসায় আসে। এ নিয়ে কেউ যদি কৌতূহলী হয়ে পড়ে তবে কী বলার আছে! হিমু আরও বলেন, ‘লিভ টুগেদার করছি না। আমি পরিবারের সঙ্গেই বসবাস করি। আমি বাসায় না থাকলেও আমার অনেক বন্ধু বাসায় আসে। আর আমি লিভ টুগেদার করলে সমস্যা কী? আমি বুঝি না ব্যক্তিগত বিষয় নিয়ে সবার এত আগ্রহ কেন? সবাইকে শুধু বলব, অন্যের দিকে না তাকিয়ে নিজের চরকায় তেল দিন। হুমায়রা হিমুকে টেলিভিশন পর্দায় ইদানীং কমই দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চেষ্টা করছি বেছে বেছে কাজ করার। কাজের সংখ্যা বাড়াতে চাই না, মান বাড়াতে চাই। মানসম্পন্ন কাজে যুক্ত হয়ে সবার প্রিয় অভিনেত্রী হয়েই থাকতে চাই।


এ ক্যটাগরির আরো খবর..