× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড জাতীয়ভাবে নজরুলজয়ন্তী উদ্‌যাপনে ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারত-দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে লেজার অস্ত্র ও মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম আজ শনিবার (২৩ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ জ্যৈষ্ঠ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী হজ পালনে সৌদি আরবে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা

রাণীনগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: দেশবাসীর কল্যাণ কামনা করে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁর রাণীনগরে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে সর্বজনীন প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির রাণীনগর উপজেলা শাখা এ আয়োজন করে। এদিন সকালে অডিটোরিয়াম সেন্টারের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটি সভাপতি চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফরিদা বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটি সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকার, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু সহ আরো অনেকেই। এছাড়াও উপজেলা সকল ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..