যমুনা নদীর বেড়ী বাঁধের কাজ উন্নয়ন

স্টাফ রিপোর্টার দুলাল পাল: মানিকগঞ্জ জেলা শিবালয় থানা যমুনা নদীর বেড়ী বাধেঁর কাজ চলছে।

মানিকগঞ্জ জেলা শিবালয় থানা ও দৌলতপুরে যমুনা নদীর ভাঙ্গনের হাত থেকে
হাজার হাজার মানুষ রক্ষা পাবে এই বেড়ী বাঁধ। সেখানে যমুনা নদীর খুব উন্নয়নমূলক কাজ চলছে এমপি দূর্জয় এর নেতৃত্বে।

আরো সূত্রে জানা যায় ঐ যমুনা নদী শত শত ঘরবাড়ী, রাস্তা-ঘাট, স্কুল এবং জাফরগঞ্জ, রঘুনাতপুর, বুযালমারা, ধুবলিয়া, রৌহাসহ আরো বিভিন্ন গ্রাম গ্রাস করেছে এবং হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়েছে।

হাজার হাজার মানুষের পাশে এসে দাড়িয়েছে মানিকগঞ্জ-১ আসনের সংসদ
সদস্য নাঈমুর রহমান দূর্জয়। তার এবং আওয়ামী লীগের নেতৃত্বে চলিতেছে
মানিকগঞ্জ জেলার শিবালয় ও দৌলতপুর থানাধীন যমুনা নদীর উন্নয়ন কল্পে বেড়ী
বাঁধের কাজ চলছে।

উক্ত কাজটি সম্পন্ন হলে হাজার হাজার মানুষ তাদের পরিবার নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। দি নিউজ এর  স্টাফ রিপোর্টার দুলাল পাল স্বরেজমিনে উক্ত স্থান পর্যবেক্ষণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।