মেহের আমজাদ, মেহেরপুর (১০-০২-১৭): মেহেরপুরের মুজিবনগর কিসমত মন্ডল মেমোরিয়াল ট্রাস্টে‘র “কিডনী এন্ড জেনারেল হাসপাতালের” শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর আ¤্রকানন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই হাসপাতালের উদ্বোধন করেন ডাঃ সাইফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক।
পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন এম.কে.জি.এইচ‘র প্রতিষ্ঠাতা পরিচালক এ.কে.এম কামরুল হাসান দোলন। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মারুফা বেগম। স্বাগত বক্তব্য রাখেন এম.কে.জি.এইচ‘র নির্বাহী পরিচালক ডাঃ রিচার্ড সরেন।



