স্টাফ রিপোর্টার দুলাল পাল: মানিকগঞ্জ জেলা শিবালয় থানা যমুনা নদীর বেড়ী বাধেঁর কাজ চলছে।
মানিকগঞ্জ জেলা শিবালয় থানা ও দৌলতপুরে যমুনা নদীর ভাঙ্গনের হাত থেকে
হাজার হাজার মানুষ রক্ষা পাবে এই বেড়ী বাঁধ। সেখানে যমুনা নদীর খুব উন্নয়নমূলক কাজ চলছে এমপি দূর্জয় এর নেতৃত্বে।
আরো সূত্রে জানা যায় ঐ যমুনা নদী শত শত ঘরবাড়ী, রাস্তা-ঘাট, স্কুল এবং জাফরগঞ্জ, রঘুনাতপুর, বুযালমারা, ধুবলিয়া, রৌহাসহ আরো বিভিন্ন গ্রাম গ্রাস করেছে এবং হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়েছে।
হাজার হাজার মানুষের পাশে এসে দাড়িয়েছে মানিকগঞ্জ-১ আসনের সংসদ
সদস্য নাঈমুর রহমান দূর্জয়। তার এবং আওয়ামী লীগের নেতৃত্বে চলিতেছে
মানিকগঞ্জ জেলার শিবালয় ও দৌলতপুর থানাধীন যমুনা নদীর উন্নয়ন কল্পে বেড়ী
বাঁধের কাজ চলছে।
উক্ত কাজটি সম্পন্ন হলে হাজার হাজার মানুষ তাদের পরিবার নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। দি নিউজ এর স্টাফ রিপোর্টার দুলাল পাল স্বরেজমিনে উক্ত স্থান পর্যবেক্ষণ করেন।



