মেহের আমজাদ, মেহেরপুর (১০-০২-১৭): মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সাইফ পাওয়াটেকের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাইপুর জাগরনী ক্লাব সেমিফাইনালে উঠেছে।
গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় রাইপুর জাগরনী ক্লাব জাহিদের দেওয়া একমাত্র গোল টেংরামারী যুব সংঘকে পরাজিত করে।





