ভারতে পাচারের শিকার ১ বাংলাদেশি যুবক বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচারের শিকার ১ বাংলাদেশি যুবক বেনাপোলে হস্তান্তর
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১ বাংলাদেশি যুবক দুই  বছর পর  ট্রাভেল পারমিটে  বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা যুবককে আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে। ফেরত আসা হলেন,সিলেট জেলার সুলতানপুর উপজেলার চাঁদ আলীর ছেলে জবলু মিয়া (২৮)।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশি যুবককে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভাল কাজের প্রলোভনে সীমান্ত পথে দালালের মাধ্যমে সে ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।পরে আইনী সহয়তা দিতে আরবার সেন্টার হোম নামে একটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়।
দুই বছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে সে দেশে  ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশি যুবক যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে জানান এনজিও সংস্থ্যার কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।