বেনাপোলে ৫ হাজার ডলারসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর):  বেনাপোল সীমান্তে ৫ হাজার ইউএস ডলারসহ বেল্লাল হোসেন(২৬) নামে এক পাচারকারীকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যারা।

 রোববার(০৬ মে) বিকাল ৫ টার দিকে বেনাপোল  বাজার থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। সে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামের অলিয়ার রহমানের ছেলে।

বিজিবি জানায়, বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা নিয়ে এক পাচারকারী অবস্থান করছে। এমন খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোল বাজার থেকে তাকে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি করে লুকিয়ে রাখা ৫ হাজার  ডলার পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক(সিও) লেঃ কর্ণেল আরিফুল হক জানান, ওই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান  তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।