× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার ( ১১ জুলাই ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৪টি শাড়ী, ৬ কেজি জিরা, ১০৭ কেজি ফুসকা, ৭ কেজি কিসমিস, ০৫ প্যাকেট সনপাপড়ী, ৭২টি খাদ্য সামগ্রী, ৩৮৩৪টি চকলেট ও ৮১১টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১০,৪৭,৬৯০/-(দশ লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শত নব্বই) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..