× Banner
সর্বশেষ
আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার

বিদ্রোহী কবি নজরুল

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
বিদ্রোহী কবি নজরুল

বিদ্রোহী কবি তুমি নজরুল ঝাকরা মাথার চুল।

ক্ষুধায় তোমার পেট জ্বলেছে, দাউ দাউ করে আগুন।

তুমি যখন অল্প বয়সী, বাবা মরল তোমার তখন।

সংসারের হাল ধরার মত রইল না আর কেউ এখন।

শত দুঃখে নজরুল তুমি, হওনি’কো বিচলিত।

রুটির দোকানে কাজ নিলে তুমি, মাইনে ছিলো সামান্য।

ময়দা ছানা রুটি বানা, ছিল তোমার কাজ,

মজার মজার পুথি পড়,  যখন হয়ে যায় রাত।

গল্প লিখ, কবিতা লিখ, তুমি নজরুল লিখ উপন্যাস।

তোমার লেখায় গোটা দুনিয়া, হয়ে যায় হতবাক।

অন্যায়ের বিরুদ্ধে লিখলে তুমি,  কত কবিতা গান।

কবিতা আর গানে কবি নজরুল, হয়ে গেলে মহিয়ান।

কারা বরণ করেছিলে নজরুল, সেখানেও লিখলে গান।

গানের মাঝে রাখলে নজরুল তুমি, এই দেশেরই মান।

নজরুল ছিলে প্রেমের কবি, প্রেমিক তোমার মন।

প্রেম, ভালোবাসা দিয়ে গল্প, কবিতা লিখে যাও সারাক্ষণ।

তুমি মোদের জাতীয় কবি, বিদ্রোহী কবি নজরুল

 কবি- মোঃ জাবেদুল ইসলাম


এ ক্যটাগরির আরো খবর..