× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য

admin
হালনাগাদ: বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর ক্রিন ব্রিজ থেকে জিন্দাবাজার এ পুরো এলাকা যেন হকারদের দৌরান্ত ।নগরির প্রধান এ সড়কের দু’পাশে যে জনসাধারনের  চলাচলের জন্য ফুটপাত আছে তা বুঝার কোন উপায় নেই।কোন কোন জায়গায় তারা ফুটপাত ছেড়ে রাস্তাও দখল করে নিয়েছে।তা দেখেও না দেখার ভান করে আছে প্রশাসন ।

সিসিকের মেয়র নির্বাচিত হওয়ার পর আরিফুল হক চৌধুরী ঘোষনা দিয়েছিলেন নগরীরে ফুটপাত গুলো দখল মুক্ত করার । এ ঘোষনা অনুযায়ী তিনি প্রশাষনকে সাথে নিয়ে বেশ কয়েকবার হকারদের উচ্ছেদের জন্য নো-কম্পমাইজ মিশন শুরু করেছিলেন তার ফলশূতিতে কিছুদিন নগরীর ফুটপাতকে হকারমুক্ত রেখেছিলেন।কিন্তুু কিবরিয়া হত্যা মামলায়  আরিফুল হক চৌধুরী আটক হওয়ার পর থেকে হকাররা ধীরে ধীরে দখল নিতে থাকে ফুটপাতগুলো এবং বিস্তৃত হতে থাকে তাদের দখলের সীমানা। আর বর্তমানে তারা দখল করে নিয়েছে রাস্তা যার ফলে প্রতিনিয়ত লেগে থাকে যানযট।

নগরীর চৌহাট্টা থেকে ক্রিন ব্রিজ পর্যন্ত ঘুরে দেখা গেছে ,এসব এলাকায় কাপড়,সিডি,আচার,জুতা,বিভিন্ন ধরনের তৈজসপত্রের দোকান নিয়ে ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন হকারা।কোন কোন জায়গায় তা আবার রাস্তা দখল করে নিয়েছে।

এ ব্যাপারে  ফুটপাতের ব্যবসায়ী অপু আহমদ জানান ,তারা সাত-আট মাস থেকে ফুটপাতে ব্যবসা করে আসছে, এ সময়ের মধ্যে প্রশাসনের কেউ কোন ধরনের আভিযান করে নি।শাহেদ আহমদ নামের আরেক ব্যবসায়ি জানান,পুটপাতে যারা ব্যবসা করে তাদের একটি সমিতি আছে আর তাদের মাধ্যমে তারা এখানে ব্যবসা পরিচালনা করে থাকে কিন্তুু তিনি সমিতির নাম ও সমিতির সভাপতির নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

কিন্তু অন্য একটি সূত্র থেকে জানা যায়, এখানকার ফুটপাত ব্যবসায়ীরা বন্দর বাজার পুলিশ ফাঁড়ির দালালচক্রকে স্থানভেদে বিভিন্ন সেলামি দিয়ে থাকে। তাছাড়া সিটি কর্পোরেশনের সামনের এলাকার ব্যবসায়ীরা জানান,তারা সিটি কর্পোরেশনের ঝাড়ুদারকে প্রতিদিন দোকানপ্রতি ৩০-৪০ টাকা দিয়ে থাকেন।

এ ব্যাপারে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম জানান, তারা প্রতিদিন এ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকেন ,তিনি আরও জানান ,ক্রিন ব্রিজ থেকে বন্দরবাজার পর্যন্ত প্রতিদিন  ১০ জন পুলিশ নিয়োজিত আছে এ ফুটপাতকে হকারমুক্ত রাখার জন্য।


এ ক্যটাগরির আরো খবর..