× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

অনলাইন ডেস্ক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান (৪৫) নামে এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।  
রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার জাহাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। তিনি পার্শ্ববর্তী সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ছিলেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি মধুখালীর লক্ষ্মীনারায়ণপুরে ফিরছিলেন ওবায়দুর রহমান। পথে জাহাপুর বাজার সংলগ্ন এলাকায় অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
যানবাহনটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..