× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

প্রধানমন্ত্রীর নির্দেশ পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে ‘পাকিস্তানের আপত্তিকর বিবৃতি’র সমুচিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানকে সমুচিত জবাব দিন। দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা নিয়ে তাদের বিবৃতি কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। পাকিস্তানের হাইকমিশনারকে কড়া ভাষায় এর প্রতিবাদ জানান।’

মন্ত্রিসভার এক অনির্ধারিত আলোচনায় ফাঁসির রায় কার্যকর করা নিয়ে পাকিস্তানের বিবৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাইব্যুনালের বিচারকে ‘ত্রুটিপূর্ণ বিচার’ উল্লেখ করে পাকিস্তান সরকারের পক্ষ থেকে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ করেছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দুর্ভাগ্যজনকভাবে ফাঁসি কার্যকর করা হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘১৯৭১ সালের ঘটনার ব্যাপারে বাংলাদেশে যে ত্রুটিপূর্ণ বিচার চলছে সে বিষয়ে আমরা আন্তর্জাতিক প্রতিক্রিয়া লক্ষ করেছি।’

পাকিস্তান সরকারের ওই বিবৃতির রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় পাকিস্তানের হাইকমিশনা সুজা আলমকে তলব করে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক চিঠিতে সোমবার বেলা আড়াইটার মধ্যে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করে তাদের বিবৃতির ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..