× Banner
সর্বশেষ
১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

হরতালে সোমবার সকালে রাজধানীর ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলীতে গিয়ে দেখা গেছে, অন্য দিনের চেয়ে গাড়ির সংখ্যা কম। বাস টার্মিনাল ও এর আশপাশের বিভিন্ন কাউন্টার খুললেও সেগুলো যাত্রীশূন্য। অধিকাংশ কাউন্টারে কোনো কাউন্টারম্যান নেই।

গাবতলী মাজার রোডের উত্তরবঙ্গগামী পরিবহন হক এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মোহাম্মদ রাজু জানান, উত্তরবঙ্গের দিকে তাদের কোনো গাড়ি ঢাকা ছেড়ে যায়নি।

দেশ ট্র্যাভেলসের গাবতলী শাখার ম্যানেজার আতাউর রহমান বলেন, এখনো দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রাত থেকে বাস ছেড়ে যাবে।

সাকুরা এসি বাসের কাউন্টারবয় মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে কিছু পরিবহন চলাচল করছে।

হরতালে গাবতলী এলাকায় অন্য স্বাভাবিক দিনের চেয়ে কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। গাবতলী-ঢাকা সিটি সার্ভিস চলাচল করলেও প্রাইভেট কারের সংখ্যা ছিল একেবারেই কম। তবে দোকানপাট খুলেছে অন্য দিনের মতোই।

এ ছাড়া কল্যাণপুরে অবস্থিত দূরপাল্লার বাস কাউন্টারগুলো বন্ধ দেখা গেছে।

অন্যান্য হরতালের দিনের মতো সোমবারও সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও গণপরিবহনও চলছে বিভিন্ন রুটে।

গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে সকাল থেকে সিটি পরিবহনের কিছু গাড়ি রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলতে দেখা গেছে।

 


এ ক্যটাগরির আরো খবর..