× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সমঝোতায় আসুন – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন প্রতিহিংসার রাজনীতি নয়, গুম,খুন ও হত্যার রাজনৈতি নয় আমরা এক সাথে বসে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আমাদের রাষ্ট্র কিছু ভাবে চলবে সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করি। আমি আশা করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে।

রবিবার বেলা ১২ টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির এক বর্ধিত সভায় উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে বিরোধী দল গুলোকে তাদের রাজনৈতিক কর্মকান্ড সুষ্ঠ ও স্বাভাবিক করতে দেওয়ার আহবান জানান। তিনি উল্লেখ করেন বিরোধী পক্ষকে কখনো দমন করা যাবে না এবং সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলেই এ সকল সন্ত্রাস, খুন, রাহাজানি পরিহত করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, এ নির্বাচনে সরকার সকল রাষ্ট্র যন্ত্র ব্যবহার করেছে। তাই এই সরকারের নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠ নির্বাচন কখনো সম্ভব না।

বর্ধিত সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈুমর রহমান, যুগ্ন সাধারণ সসম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..