× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

মেহেরপুরে পরিবেশ দূষণে হুমকির মুখে পড়েছে পাখি, কীটপতঙ্গ, বন্যপ্রাণী সহ মানব জীবন

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে দিনের পর দিন বেড়েই চলেছে পরিবেশ দূষন। পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ এবং কীটনাশকের অপব্যবহারের কারণে হুমকির মুখে মানব স্বাস্থ্য। পাশাপাশি হুমকির মুখে পড়েছে পাখি, কীটপতঙ্গ সহ বন্য প্রাণি। পরিবেশ সংরক্ষণে আইনের প্রনোয়ন থাকলেও তার বাস্তবতার চিত্র খুব একটা চোখে পড়েনা । এরই মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলেও বাস্তবে এর সফলতা দেখা মেলে খুবই কম।

বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জেলা বন বিভাগ কাজ করে গেলেও সেসব কাজের গতি মন্থর, অনেকটা দায় সারার মত। মেহেরপুর জেলা বনবিভাগের তথ্য মতে, জেলায় গত এক বছরে বনায়নের উদ্দ্যোগ গ্রহন করা হলেও তার বাস্তবায়ন হয়নি। চলতি বছরে মাত্র দুই কিলোমিটার বনায়নের আওয়তায় আনা হয়েছে। পরিবেশ দূষণ রোধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলেও তা মেনে না চলায় প্রতিনিয়ত পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। আর ক্রমাগত পরিবেশের বিপর্যয় নেমে আসছে।

সচেতনতার অভাবে অবৈধ যানবাহন নসিমন, করিমন, আলগামন, আলম সাধুসহ এর পাশাপাশি বৈধ যানবাহন বাস, ট্রাকের কালো ধোঁয়া ও উচ্চ শব্দের পরিমাণ বেড়েই চলেছে। এসব কারনে পরিবেশে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে উচ্চ শব্দ। স্কুল কলেজের শিক্ষার্থীরাও শব্দ দূষনে পড়েছে চরম বিপাকে। হাসপাতাল, স্কুল-কলেজের সামনেও অনেক সময় উচ্চ শব্দে হাইড্রোলিক হর্ণ বাজানো হয়। দেখার যেন কেউই নেই। অন্যদিকে মাত্রাতিরিক্ত খরা ও বনাঞ্চলের পরিমাণ হ্রাসসহ মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে চলেছে। জমির উর্বরা শক্তি কমে যাওয়ায় মিলছেনা কাঙ্খিত ফসল। ইটভাটার চিমনির ধোঁয়া ও মারাত্বকভাবে প্রভাব ফেলেছে আশেপাশের বাগান ও আবাদী ফসলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে।

মেহেরপুর গাংনী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক এনামুল আযীম জানান, মেহেরপুরে প্রাকৃতিক পরিবেশ খুবই বিপদগ্রস্থ, এখানে প্রাকৃতিক বনের সংখ্যা খুব কম। ইটভাটা এবং অবৈধ যানবাহনের ধোঁয়া, মাত্রাতিরিক্ত শব্দ দূষন প্রকৃতিতে প্রভাব ফেলেছে। এ ছাড়া খাল-বিলের বেহাল দশা, মেহেরপুর শহরের একমাত্র বিনোদনের গড় পুকুরটিও আজ পরিবেশ দূষনের কারণে নষ্ট হতে চলেছে।

মেহেরপুর বন্দর গ্রামের চাষি আব্দুল সাত্তার জানান, আগে জৈব সার দিয়েই জমির ফসল হতো এখন রাসায়নিক সার দিয়েও জমিতে ফসল হয় না, জমির উর্বরা শক্তি হারিয়েছে, পাশাপাশি কৃষি ক্ষেতে কীটনাশক প্রয়োগের ফলে পশুপাখি ও মানুষেরও স্বাস্থ্যের ঝুঁকিবেড়েছে।

মেহেরপুর মুজিবনগর উপজেলার ইটভাটা কর্মচারি জহুরুল ইসলাম জানান, ইটভাটায় (কাঠের) চিমনি দিয়ে যে ধোঁয়া বের হয় তা থেকে গাছপালা, পশুপাখি, আবাদী ফসল সহ মানুষেরর শরীরেও নানা সমস্যা দেখা দেয়। প্রতিটি ইটভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর কাজ করা উচিৎ। তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং আবাদী ফসল, বাগান ও মানুষের কোন ক্ষতি হবে না।

মেহেরপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খাঁন জানান, বনায়ন এবং মানুষকে সচেতনতার মাধ্যমে পরিবেশকে দূষনমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে বন বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..