প্যারিস হামলায় জড়িত তিন ভাই

আন্তর্জাতিক ডেস্ক: সালাহ আব্দেস্লাম, ইব্রাহিম আব্দেস্লাম ও ওমর ইসমাইল মোস্তেফাই এরা তিনজন ভাই। তিন ভাই প্যারিস হামলায় জড়িত বলে গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর মধ্যে একজন ব্যাপকভাবে জড়িত থাকার কথা বলছে গোয়েন্দা সূত্র।

তিনজনের মধ্যে একজন আত্মঘাতী হামলায় মারা যান। একজন বর্তমানে ‍পাশ্ববর্তী দেশ বেলজিয়ামে পুলিশি হেফাজতে রয়েছেন। তবে অপরজনের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইতোমধ্যে সালাহ আব্দেস্লামের (২৬) ছবি প্রকাশ করেছে ফরাসি পুলিশ। বেলজিয়ামে জন্ম নেওয়া এ ব্যক্তিকে বিপজ্জনক বলেও মন্তব্য পুলিশের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।