× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ উপাধ্যক্ষ আতিয়ার রহমানের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ শুরু

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটা হারুণ-অরত ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আতিয়ার রহমানের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের প্রথম ধাপ শুরু হয়েছে। গত ১৪ মে ১৬ তারিখে কলেজ গভর্ণিং বডির মিটিংয়ে অনাহুতভাবে উপস্থিত হয়ে সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে গত ১৮.১০.২০১৬ তারিখের মিটিংয়ে উপাধ্যক্ষ আতিয়ার রহমানকে শোকজ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

সে মোতাবেক গতকাল বৃহস্পতিবার তাকে কলেজের অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খান পি.এইচ.আর.সি ১৬৯/১৬ নং স্মারকে কারণ দর্শানো নোঠিশ নং-১ প্রদান করেন বলে জানা যায়। তার বিরুদ্ধে সু স্পষ্ট অভিযোগের কারণে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী সাত দিনের মধ্যে লিখিত ভাবে অধ্যক্ষের নিকট দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..