× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

পল্লী বিদ্যুতের ডিজিএম অপসারণের দাবীতে মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পৌর সদরের প্রধান সড়কে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ষোলআনা সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, গাজী আব্দুস সামাদ, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, জিএ  গফুর, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, ইমদাদুল হক, বিএনপি নেতা স ম আব্দুল জব্বার, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের কোর্চ তুষার কান্তি মন্ডল, বাস মালিক সমিতির শেখ জাহিদুল ইসলাম। কর্মসূচীতে ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার শত  শত মানুষ অংশগ্রহণ করে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বদরুল আনামের ৭২ ঘন্টার মধ্যে অপসারণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানান।

উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ১১ টায় বাসষ্টান্ড সংলগ্ন জিরো পয়েন্টে পাইকগাছা থেকে কপিলমুনি পর্যন্ত জরাজীর্ণ প্রধান সড়ক সংস্কারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচীর আহবান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..