× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নড়াইল জেলা প্রতিনিধি 

নড়াইলের ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
voirob nodi

নড়াইলের ভৈরব নদীতে ডুবে আইয়ান ফকির (৩) ও আড়াই বছরের তাহসীন ফকির নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সদর থানাধীন আফরা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর কাঠের ব্রিজের পাশ থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।
নড়াইল জেলা প্রতিনিধি জানান, নিহতরা হলো- নড়াইল সদর থানাধীন শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের সুলতান ফকিরের ছেলে তাহসীন ফকির ও দবির ফকিরের ছেলে আইয়ান ফকির। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই ভাই বাড়ির পাশের নদের পাড়ে খেলা করছিল। ইফতারের আগে তাদের মায়েরা শিশু দুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরিবার ও  প্রতিবেশীরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে ইফতারের আগে ভৈরব নদের কাঠের ব্রিজ এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে দ্রুত তাদেরকে যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনা দুঃখজনক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। শিশুদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্ত করে দেখা হবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো বিষয় জড়িত আছে।


এ ক্যটাগরির আরো খবর..