নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নগরকান্দার রিমন নিহত

আবু নাসের হুসাইন,সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ নেপালের কাঠমুন্ডুতে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নগরকান্দার রিমন নিহত হয়েছে বলে জানা গেছে। এসএম মাহমুদুর রহমান রিমন (৩২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের শাহ মোঃ মশিউর রহমান নিরু মিয়ার বড় ছেলে। রিমনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

মঙ্গলবার তার বাড়ীতে গিয়ে দেখা গেল তার মা লিলি বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। একমাত্র ভাই বাকরুদ্্র হয়ে পড়েছেন। আর কোন কথাই বলতে পারছেন না বাবা মশিউর রহমান। গ্রামের এমন যোগ্যতা সম্পন্ন ছেলে হারিয়ে গ্রামের মানুষও শোকে মূর্হমান হয়ে পড়েছেন। ইতি মধ্যে রিমনের স্বজনেরা নেপাল পৌছিয়েছে।

রিমনের চাচা শাহ মোঃ আফতাব উদ্দিন জানান, রিমন লেখা-পড়া শেষ করে প্রায় ৭ বছর আগে ঢাকায় রানার অটোমোবাইলস লিমিটেড কোম্পানিতে চাকরি নেয়। সে প্রধান কার্যালয়ে সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিল। প্রতিষ্ঠানের কাজে রিমন নেপাল যাচ্ছিল। দুই ভাইয়ের মধ্যে রিমন পিতা মাতার বড় ছেলে। ৬ বছর আগে রিমন বিবাহ করে। রিমনের ছোটভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা বেকার। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রিমনের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। গত দুই মাস আগে সে বাড়ী এসেছিলো। এরপর আর আসা হয়নি কাজের কারনে। তিনি আরো জানান, সে ছিলো পরিবারের একমাত্র ব্যক্তি তার আয়-উপার্জনে চলতো সংসার। এখন এই পরিবার আয়-উপার্জনের কেউ থাকলো না।

রিমনের আরেক চাচা এসএম জালালউদ্দিন বলেন, দূর্ঘটনার পর অসুস্থ অবস্থায় রিমনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে মারা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ বলেন, এ ব্যাপারে আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।