নেপালে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা ৫০, বাংলাদেশি ২৬ জন

বিশেষ প্রতিবেদকঃ নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

সোমবার বিমান দুর্ঘটনায় আহত হওয়ার পর, ক্যাপ্টেন আবিদ সুলতানকে কাঠমান্ডুর নরডিকস হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে নেপালের বাংলাদেশ দূতাবাস তার মৃত্যুর খবর নিশ্চিত করে। পাঁচ হাজার ঘণ্টার বেশি সময় ধরে উড়োজাহাজ চালনার পাশাপাশি শতাধিকবার কাঠমান্ডুতে অবতরণ করার অভিজ্ঞতা ছিলো তাঁর।

নেপালের স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটার দিকে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট- বিএস টু ওয়ান ওয়ান।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।