× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

নির্বাচনী ভোটযুদ্ধে আগৈলঝাড়ায় প্রার্থী হয়েছে ১৩ জন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
নির্বাচনী ভোটযুদ্ধ

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভোট যুদ্ধে লড়াইয়ের জন্য মনোনয়পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার মোট ১৩ জন প্রার্থী তাদের মনোয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী রয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারর্নিং অফিসার বাসুদেব সরকার সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান- প্রার্থীদের দাখিল করা মনোনয়পত্র যাচাই-বাছাই ৫মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২মে, প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে।

সূত্র মতে, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ আকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, ছাত্রলীগ কর্মী সঞ্জয় বাড়ৈ।

নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মলিনা রানী রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাফিজা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার এবং রিপা বেগম


এ ক্যটাগরির আরো খবর..