× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

কালীগঞ্জে নিজের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা গ্রেফতার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০২০
নিজের মেয়েকে যৌন হয়রানি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নিজের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পিতাকে আটক করেছে থানা পুলিশ।

দিবাগত রাতে উপজেলার কোলা গ্রামে অভিযান চালিয়ে পিতা নাড়– গোপাল সরকার (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার কোলা গ্রামের মৃত কমলেশ সরকারের ছেলে।

মামলার বিবরনে জানা যায় কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের নাড়– গোপাল সরকার তার ১২ বছর বয়সী ছোট মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছে। গত-৮/৯ মাস যাবৎ বাবা নাড়– গোপাল সরকার তাহার ছোট মেয়েকে একা পেলেই শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়া যৌন হয়রানী করত। ইতিপূর্বে সে তাহার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার কারণে তাহার মেয়ে লজ্জায় কীটনাশক বিষ পান করেছিল। তখন লোক লজ্জার ভয়ে বিষয়টি মা ও মেয়ে কাউকে কিছু বলেন নাই।

সর্বশেষ গত-০৭/০৮/২০২০ ই তারিখে রাত ৩ টার সময় বাবা নাড়– গোপাল খারাপ উদ্দেশ্যে তাহার মেয়ের ঘরে প্রবেশ করে এবং তাহার মেয়ের বুক সহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় নাড়– গোপাল সরকারের স্ত্রী ও মেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। আসামী এবং ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু আইনের ২২ ধারায় লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..