× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

স্টাফ রিপোর্টার

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ২ মাসের সরকারের জন্য জ¦ালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত। এই আত্মঘাতি সিদ্ধান্তের কারণে দেশে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে। সেই সাথে পরিবহন সেক্টরেও অস্থিরতা তৈরি হবে। যার ফল সরূপ সাধারণ মানুষ চরম বিক্ষুবদ্ধ হয়ে উঠবে, বিএনপি সরকাওে পক্ষে তা সামাল দেয়া অসম্ভব হয়ে যাবে।

১৯ এপ্রিল সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে জাতীয় শ্রমিকধারা আয়োজিত ‘জ¦ালানি তেলের দাম বৃদ্ধি আত্মঘাতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। জাতীয় শ্রমিকধারার আহবায়ক মো. বাবুল মিয়ার সভাপতিত্বে এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, জাতীয় শ্রমিকধারার সদস্য আমজাদ হোসেন সুজন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, গৃহপালিত বিরোধী দল হিসেবে বিএনপি বাংলাদেশ বিরোধী-যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের ১১ দলীয় জোট নিয়ে যে তামাশা শুরু করেছেন. তার তীব্র নিন্দা জানাচ্ছি।  বিএনপি সরকার ও পৃহপালিত বিরোধী দল বা যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের ১১ দলীয় জোটের কারণে নির্মমভাবে বাংলাদেশে সংকট বেড়েছে। শুধু জ¦ালানি তেল সংকটই নয়; শুরু হয়েছে চাকুরি, ব্যবসার মন্দাও।  সেই সাথে অর্থনেতিক অবস্থাও নাজুক। এমতবস্থায় মব বা হামলা বন্ধ, মিথ্যে মামলা বন্ধ, খুন-ধর্ষণরোধ, জ¦ালানি তেল সংকট সমাধানসহ সুপরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যেতে ব্যর্থ হলে সুশীল লোকদেরকে উপদেষ্টা বা মন্ত্রী বানিয়েও শেষ রক্ষা পাবে না তারেক রমহান সরকার।

নেতৃবৃন্দ এসময় প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, মন্ত্রী ও এমপিদের প্রতি আহবান জানিয়ে বলেন, সুশীলতার রাজনৈতিক কথাবার্তা বাদ দিয়ে দেশে সংকট সমস্যা সমাধান করুন। কথা কম বলুন-নাটক কম করুন। তা না হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবেই। আর জনগণ একবার রাস্তায় নামলে পতন নিশ্চিত না করে ঘরে ফিরবে না। মোমিন মেহেদী সভায় উপস্থিত নেতৃবৃন্দের হাতে ‘শিক্ষা ও শিষ্ঠাচারের রাজনীতি’সহ বিভিন্ন গ্রন্থ তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..