× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ডাসার(মাদারীপুর)থেকে সৈয়দ রাকিব

ডাসারে  দূর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
dasar

মাদারীপুরের ডাসার উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা ধর্মীয় যথাযথ মর্যাদায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  কমিটির ডাসার উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মিন্টু বাড়ৈর সঞ্চালনায়  বক্তব্য রাখেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান,নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর, ডাসার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিভূতিভূষণ বাড়ৈ, উত্তর চলবল সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র  বাড়ৈ প্রমুখ।
এছাড়াও সভায়  উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, উপজেলার  বিভিন্ন পূজামণ্ডপ কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক  রাখতে বিভিন্ন দিক তুলে ধরা হয়।এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪৩টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..