× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোঃ আবুল কালাম

টেকসই উন্নয়নের জন্যে মানবাধিকার সুনিশ্চিত করতে হবে-মোজাফ্ফর হোসেন পল্টু

ACP
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
মানবাধিকার সুনিশ্চিত

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু বলেছেন, টেকসই উন্নয়নের জন্যে মানবাধিকার সুনিশ্চিত করতে হবে। বর্তমান সরকার মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে নিরলসভাবে কাজ করে আসছে। ফলে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে বর্তমানে বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১১ মার্চ শুক্রবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘মুজিববর্ষে স্বাধীনতা উৎসব-উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজাহারুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা এম এ বাবর, খন্দকার সুমন প্রমুখ।
প্রধান আলোচক হিসাবে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, মানবাধিকার সুনিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রত্যেকে সততার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
আলোচনা শেষে সংগঠনের উপদেষ্টা প্রয়াত ভাষা সৈনিক আব্দুল জলিল ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হাসেম বাঙালির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।


এ ক্যটাগরির আরো খবর..