× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ২’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে এতিম, বিধবা ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে শহরের আরাপপুর উকিলপাড়া আরাপপুর প্রি-ক্যাডেট একাডেমী চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন এলাইভ’র পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এলাইভ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদী মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সমাজ সেবক ফজলুর রহমান খুররম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার।
এলাইভ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদী মাসুদ জানান, এলাইভ ও নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তির সহযোগিতায়  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার ২০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি চাউল, আলু, ডাউল, সেমাই, চিনি দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..