× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে দাখিল মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণের অভিযোগে এক যুবককে  আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

আটক আব্দুস সালাম উপজেলার রাজকান্দি গ্রামের তাজর মিয়ার ছেলে। ধর্ষিতা মাদ্রাসা ছাত্রী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২২ জানুয়ারি উপজেলার আলীনগর ইউনিয়নের বড়খোলা গ্রামে ঘটলেও একসপ্তাহ পর থানায় মামলা হয়। কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের বড়খোলা গ্রামের তাজর মিয়ার বিবাহিত ছেলে একই ইউনিয়নের চিৎলীয়া গ্রামের মাদ্রাসা ছাত্রী (দাখিল পরীক্ষার্থী) কে গত ২২ জানুয়ারি রাত ৮ টায় বাড়ি ফাঁকা পেয়ে মেয়েকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে রাজকান্দি (বড়খোলা) এলাকার ছাদ উদ্দিনের বাড়িতে আটকিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক একাধিকবার ধর্ষণ করে। ঘটনার একসপ্তাহ পর গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে মেয়ের বাবা ইউনিয়ন চৌকিদার হারিছ মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান ও রিপন সরকার অভিযুক্ত আব্দুস সালামকে রাজকান্দি গ্রামের ফারুক মিয়ার বাড়ি থেকে আটক করে ।

স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা আমি শুনেছি। মেয়েটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতা কিশোরীর পিতা হারিছ মিয়া মুঠোফোনে বলেন, আমার মেয়ে মাদ্রাসায় যাতায়াতের পথে বখাটে সালাম প্রায়ই উত্যক্ত করতো। ঘটনার দিন ফাঁকা পেয়ে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পরের দিন রাতে বাড়ির রাস্তায় ফেলে যায়। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, মাদ্রাসার ছাত্রী ধর্ষনের অভিযোগ পেয়ে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। আটক আব্দুস সালামকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..