× Banner
সর্বশেষ
শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ

১৫ দিন চিকিৎসায় বিল সাড়ে ৩ লাখ, ৩০ মিনিট অক্সিজেনে ৯ দিনের বিল

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ জুন, ২০২০
৩০ মিনিট অক্সিজেনে ৯ দিনের বিল

সরকারের সঙ্গে চুক্তি করা বেসরকারি হাসপাতালগুলোর একটি রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতাল। সেখানে মাত্র ৩০ মিনিট অক্সিজেন দিয়ে ৯ দিনের অক্সিজেন বিল নিয়েছে মোজাম্মেল হক চৌধুরী নামের এক রোগীর কাছ থেকে

রাজধানীর এই বাসিন্দা গত ৩০ মে ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে। তিনি ১৫ দিন চিকিৎসা নিয়েছেন। বিল করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা। নার্স, কর্তব্যরত চিকিৎসক কেউ তাঁর কাছে না গেলেও বিলে তাঁদের ফিও ধরা হয়েছে। মোজাম্মেল হক বলছিলেন, তিনি নিজে কক্ষ পরিষ্কার করলেও সেই বাবদ রাখা হয়েছে ৪৫ হাজার টাকা।

এ বিষয়ে হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এহতেশামুল হক বলেন, ‘বিষয়টা আমরা শুনেছি। কিন্তু রোগী বা তাঁর স্বজনরা অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেননি। এলে ব্যবস্থা নেওয়া হবে, অতিরিক্ত বিল নিলে সুষ্ঠু সমাধান দেওয়া হবে।’ এর আগেও এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা টাকা ফেরত দিয়েছেন বলে তিনি জানান।

রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনা পরীক্ষা করাতে সাড়ে চার হাজার টাকা নেওয়া হচ্ছে। রাজধানীর পান্থপথের বড় একটি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নেওয়া হয় পাঁচ হাজার টাকা। আরো কয়েকটিতে নেওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা করে। অথচ সরকার পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা ফি নির্ধারণ করে দিয়েছে।

শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থান থেকেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ছাড়া হাসপাতালগুলো নিজেদের প্রয়োজনে করোনা রোগীকে নন-করোনা আর নন-করোনা রোগীকে করোনা বানানোর অভিযোগও রয়েছে। পরীক্ষার নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..