× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
ভূমি সেবা মেলার উদ্বোধন

জনসাধারণের দোরগোড়ায় সহজে ও দ্রুততম সময়ে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে  ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান মোল্লা, সাংবাদিক  এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, জনবান্ধব অটোমেটিড ভূমি ব্যবস্থাপনায়:সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ এ লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভূমি সেবা এখন আর আগের মতো জটিল নেই। সাধারণ মানুষ যাতে ঘরে বসেই ই-নামজারি, অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ বিভিন্ন সেবা সহজে পেতে পারেন, সে বিষয়ে সচেতনতা বাড়াতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, মেলাটি আগামী তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ৮টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে ভূমি অফিসের দক্ষ কর্মীরা সরাসরি সেবাগ্রহীতাদের সেবা ও তথ্য প্রদান করছেন। প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..