× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
মান্দায় ভূমি সেবা সপ্তাহ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দে উপজেলা ভূমি অফিস চত্বরে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা ভূমি অফিস, মান্দা-এর আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নাবিল নওরোজ বৈশাখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান মকে, সিনিয়র সহ-সভাপতি মান্দা উপজেলা বিএনপি, মোঃ আব্দুল জলিল, সভাপতি মান্দা উপজেলা যুবদল।
সভায় বক্তারা সরকারের আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। সাধারণ মানুষকে হয়রানি মুক্ত ও দ্রুততম সময়ে স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে ভূমি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বর্তমান সরকারের অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়া, যাতে করে ভূমির মালিকানা সুরক্ষিত হয় এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হয়।
উক্ত সচেতনতামূলক সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের ভূমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..