× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

বেনাপোল যশোর প্রতিনিধি

বিএনপির উদ্যোগে সবুজ বেনাপোলের প্রত্যয়ে পঞ্চম দিনের বৃক্ষরোপণ

ACP
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
বিএনপির উদ্যোগে সবুজ বেনাপোলের প্রত্যয়ে পঞ্চম দিনের বৃক্ষরোপণ
বিএনপির উদ্যোগে সবুজ বেনাপোলের প্রত্যয়ে পঞ্চম দিনের বৃক্ষরোপণ

সীমান্ত শহর বেনাপোলকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টানা পঞ্চম দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। কর্মসূচির নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের ভারত।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট, কার্গো শাখার সামনের সড়কসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও নগরীর সবুজায়নকে এগিয়ে নিতে স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

আবু তাহের ভারত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিজ অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়; রোপণ করা প্রতিটি চারার পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বেনাপোল গড়ে তুলতেই এ উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নিয়ে সবুজ বেনাপোল গড়ার এ উদ্যোগকে স্বাগত জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনার আশপাশ এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..