× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

মধুখালী প্রতিনিধি

কামারখালী মা গ্লাস এন্ড থাই এ্যালোমেনিয়াম দোকানে মহা ধুমধামে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
bishwokorma puja

বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। প্রতিবছর এই সময় আসেন বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান একমুঠো দুর্গাপুজোর গন্ধ, একরাশ ভাললাগা। দেবশিল্পী বিশ্বকর্মার আশীষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়।

ভক্তদের বিশ্বাস মতে, তিনি বিশ্বের তাবৎ (সব) কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা। তারই আলোকে প্রতিবছরের ন্যায় কামারখালী ইউনিয়নের মছলন্দপুর কলেজপাড়া স্বর্গীয় মনিন্দ্রনাথ দে ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কামারখালী ইউনিয়ন শাখার নেতা তপন দে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান কামারখালী বাজার বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ সড়ক কামারখালী আনন্দ ভবন মা গ্লাস এন্ড থাই এলোমেনিয়াম দোকানে সোমবার শুভ সকালে বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।

এখানে বিভিন্ন এলাকা থেকে ভক্ত বৃন্দের আগমন ঘটে এবং প্রসাদ বিতরনের মাধ্যমে বিশদ আকারে পুজা অনুষ্টিত হয়। মা গ্লাস এন্ড থাই এলোমেনিয়াম এর স্বত্ত্বাধিকার তপন দে জানান, এই দিনে শুধু ব্যবসায়ীরা নয়, আমাদের পরিবারের অনান্যে সদস্যরাও পূজা আর্চনায় ব্যস্ত থাকে। তিনি আরও বলেন আমার অবর্তমানে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান সম্ম্রাট দে সকলে মিলেই আমরা প্রভুর কাছে আরাধনা করি ব্যবসায়িক কাজে সুফল অর্জন করতে।

সুদুর কুমারখালী কুষ্টিয়া কয়া গ্রাম থেকে আগত পূজার ঠাকুর শুভ চক্রবর্তী বলেন, এই পূজা অর্চনা করে আমরা দেবতার আশীর্বাদ গ্রহণ করি। ব্যবসায়িক কাজ- কর্মে কল্যাণ কামনা করি। দেবশিল্পী বিশ্বকর্মার আশীষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মধুখালী উপজেলায় সনাতন ধর্মাবলাম্বীদের বাড়ী এবং দোকানে ভিড় জমে।


এ ক্যটাগরির আরো খবর..