ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন

ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন

বাজার নিয়ন্ত্রণে চার প্রতিষ্ঠানকে ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অনুমোদন পাওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে আছে- মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।

আমদানির জন্য পাঁচটি শর্ত দেয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো-ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। ইনফ্লুয়েঞ্জা, বার্ডফ্লু ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত সনদ দাখিল করতে হবে।

সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।