কলকাতা শহরেই বোমা তৈরির কারখানার সন্ধান, আটক শাহজাদা

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের বুকেই বোমা তৈরির কারখানার সন্ধান মিলেছে। শুক্রবার দিন পুলিশ ওই বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে এবং এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি অপরাধীরা পলায়ন করেছে।

জানা যায়, কলকাতার বুকে একবালপুরে (Ekbalpur) একটা পুরো বাড়িকে বোমা তৈরির কারখানা বানিয়ে সঞ্চালন করতো শেখ শাহজাদা ও তার সাথীরা। একবালপুর কলকাতার খিদিরপুর (Khidirpur) এলাকার মধ্যে পড়ে। পুলিশ শেখ শাহজাদাকে গ্রেফতার করলেও বাকিদের গ্রেফতার সম্ভব হয়নি। পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেফতারের প্রয়াস করছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, পুলিশ শুক্রবারদিন চুপিসাড়ে কলকাতার ওই বোমা তৈরির কারখানায় হানা দেয়। দক্ষিণ বন্দর থানার পুলিশ এই অভিযান চালিয়েছে বলে জানা গেছে। পুলিশ যখন বোমা তৈরির কারখানায় হানা দেয় তখন বোমা তৈরির নানা সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে ছিল। পুলিশ পরিকল্পনাভাবে বোমা তৈরির কারখানায় উপস্থিত থাকা শেখ শাহজাদাকে গ্রেফতার করে।

বোমা তৈরির সাথে আতঙ্কবাদের সম্পর্ক আছে কিনা তা সম্পর্কে কিছুই জানা যায়নি। পশ্চিমবঙ্গে নির্বাচন হলে বোমা বাজি একটা সাধারণ ঘটনা। তাই লুঙ্গি বাহিনীর অস্ত্র হিসেবে বোমা তৈরি হচ্ছিল বলে সন্দেহ এলাকাবাসীর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।