× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ মে, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন করে খাবার না দিয়ে আটক রাখার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের বিরুদ্বে।

পালিয়ে এসে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নির্যাতিতা গৃহবধূর পরিবার। নির্যাতিতা গৃহবধূ সুত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের বাবুল বেপারীর মেয়ে সুমাইয়া আক্তারকে উত্তর ধামুরা গ্রামের চান্দু হাওলাদারের ছেলে মারুফ হাওলাদারের সাথে এক বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ঘর সাজিয়ে দেয়া হয় মারুফকে।

বিয়ের সময় দেয়া স্বর্নের জিনিস পত্রসহ সমস্ত মামলা বিয়ের একমাস পরেই সুমাইয়ার কাছ থেকে নিয়ে তারা গোপন করে রাখে। সম্প্রতি মারুফ পিতার বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে স্ত্রী সুমাইয়াকে। যৌতুকের টাকা আনতে অস্বীকৃতি জানালে দুইদিন ধরে স্ত্রী সুমাইয়াকে শারীরিক নির্যাতন করে খাবার না দিয়ে ঘরে তালা দিয়ে আটক রাখে স্বামী ও তার পরিবার। রোববার বিকেলে সুমাইয়া ঘর খোলা পেয়ে পালিয়ে এসে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় সুমাইয়ার পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নির্যাতিতা গৃহবধূ সুমাইয়া।


এ ক্যটাগরির আরো খবর..