× Banner
সর্বশেষ
জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

আওয়ামী লীগের কাউন্সিলের প্রতি জনগণের তেমন আগ্রহ নেইঃ বিএনপির মহাসচিব

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের কাউন্সিলের প্রতি জনগণের তেমন আগ্রহ নেই। কারণ, এ দলটি জাতিকে আর কিছু দিতে পারবে না।রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। অনেকটা জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে।

মির্জা ফখরুল যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য দলটি সংগ্রাম করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই দলটিই আজ গণতন্ত্র ধ্বংস করছে।

তিনি বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার ব্যবস্থাসহ গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান আজ ধ্বংসের পথে। আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড দলটির ঐতিহ্যের সঙ্গে যায় না। কাউন্সিলের মাধ্যমে দলটি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার নতুন অঙ্গীকার নেবে বলে মানুষ আশা করে। না হলে তাদের জনগণ কখনও ক্ষমা করবে না।


এ ক্যটাগরির আরো খবর..