৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় শার্শায় আনন্দ উৎসব পালিত

বেনাপোল প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন “ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে শনিবার সকালে শার্শা উপজেলা পরিষদ চত্ত্বরে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিতে¦ প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হােসেন, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,  মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান, সাবেক শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, চেয়ারম্যান সোহারাব হোসেন প্রমুখ।

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান হোসেন আলী, আলহাজ্ব আয়নাল হক, ইলিয়াছ কবির বকুল, আবুল কালাম, হাদিউজ্জামান, হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন  পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।