বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় মেহেরপুরে আনন্দ শোভাযাত্রা

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-১১-১৭) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর “মেমরি অব দ্যা ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অর্ন্তভুক্তি মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র” স্বীকৃতি লাভ করায় মেহেরপুরে আনন্দ  শোভাযাত্রা করেছে মেহেরপুর জেলা প্রশাসন।

এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

এ সময় আনন্দ শোভাযাত্রায় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার অ্যাড.পল্লব ভট্টাচাযর্, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী,সহ সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিমা লাল মিয়া, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা  আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাভলি ইয়ামিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান,জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আনন্দ শোভাযাত্রায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করে।পরে শহীদ সামছুজোহা পার্কে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।