৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৬ অঞ্চলে নৌ হুঁশিয়ারি

৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৬ অঞ্চলে নৌ হুঁশিয়ারি
হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে রোববার (১৬ আগস্ট) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আরও  পড়ুনঃ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক ২,৪৪৩ মিলিয়ন ঘনফুট, ঘাটতি ১,৩৫৭

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযান ঝুঁকিতে পড়তে পারে।

আরও পড়ুনঃ আজ কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী, জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনসহ একাধিক কর্মসূচি

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।