× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

ভারতের জেলে থাকা ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে সেদেশের পুলিশ। এসময় দু’টি জেলে নৌকাও হস্তান্তর করা হয়।

তিন মাস ১৮ দিন জেলে থাকার পর মঙ্গলবার (০১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর কালিঞ্চি নদী সীমান্তের জিরো পয়েন্টে ভারতের হেমনগর থানার পুলিশ বাংলাদেশের শ্যামনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফিরে আসা জেলেরা কক্সবাজার ও নোয়াখালী জেলার বাসিন্দা।

এদের মধ্যে জেলে আব্দুল আমিন  জানান, তিন মাস ১৮ দিন আগে তারা মংলা বন্দর সংলগ্ন এলাকায় রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে ভারতের অংশে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।

শ্যামনগর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুর  জানান, ৫৭ বাংলাদেশি জেলেকে হেমনগর থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় ভারতের পক্ষে হেমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চ্যাটার্জি, সুন্দরবন কোস্টাল থানার ওসি আবু হাসান, ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মামুন ও শ্যামনগর থানার এসআই মুরাদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..